আন্তর্জাতিক সংস্থায় চাকরি, আছে মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি

ছবি: এআই জেনারেটেড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে কনসর্টিয়া ফিন্যান্স অ্যাডভাইজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: কনসর্টিয়া ফিন্যান্স অ্যাডভাইজার

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজনেস ম্যানেজমেন্ট/অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট/অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্ট্যান্সি বিষয়ে বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। হিউম্যানিটারিয়ান, রিকভারি বা ডেভেলপমেন্ট কনটেক্সট বিশেষ করে কনসর্টিয়া বা পার্টনারশিপে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিফিউজি নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আইসিএলএ শেল্টার, ওয়াশ, লাইভলিহুডস, গভর্ন্যান্স, নিউট্রিশন, অ্যাডভোকেসি, এডুকেশন, অ্যাগ্রিকালচার, ইমার্জেন্সি রেসপন্স, ফুড সিকিউরিটি, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, হেলথ, ডিমাইনিং—এসবের মধ্যে অন্তত পাঁচটি বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টে অভিজ্ঞ হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: কক্সবাজার

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: এনআরসির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন। এ ছাড়া পেনশন, বিমা, ভ্রমণ ভাতা, সিভিয়ারেন্স পে, মেডিকেল সাপোর্ট, ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি এবং পিতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য ছুটির সুযোগ আছে।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এনআরসির ওয়েবসাইটের এ লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১২ জানুয়ারি ২০২৫।

আরও পড়ুন