বেসরকারি ব্যাংক নেবে অফিসার, স্নাতক পাসে আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকটি অফিসারের শূন্য পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে এ পদে ব্যাংকটি কতজনকে নিয়োগ দেবে, তা নির্ধারিত নয়। নবীন প্রার্থীদের আবেদনে উৎসাহ দিয়েছে দেশের অন্যতম ব্যাংকটি। প্রয়োজনে ঢাকার বাইরে কাজ করার মানসিকতা থাকতে হবে।
পদের নাম: অফিসার (অলটারনেট ডেলিভারি চ্যানেল)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
চাকরির ধরন: পূর্ণকালীন।
প্রার্থীর ধরন: নারী–পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: নির্ধারিত নয়।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের জন্য এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৫ এপ্রিল ২০২৫।