বেসরকারি সংস্থায় ঢাকায় চাকরি, বেতন এক লাখ
স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ফান্ড রেইজিং অ্যান্ড রিসোর্স মোবিলাইজেশন বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া ই–মেইলেও আবেদনপত্র পাঠানো যাবে।
পদের নাম: ডেপুটি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফান্ড রেইজিং অ্যান্ড রিসোর্স মোবিলাইজেশন)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশনস, সমাজবিজ্ঞান, ইংরেজি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয়, আন্তর্জাতিক সংস্থা বা উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে একই পদে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: ৭৫,০০০- ১,০০,০০০ টাকা
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, মুঠোফোন বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা অনুদান, মৃত্যু বা দুর্ঘটনাজনিত (বিমা সুবিধার মতো) আর্থিক সহায়তা ও সন্তানদের শিক্ষা বৃত্তির সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
এ ছাড়া দুটি রেফারেন্সসহ পূণার্ঙ্গ জীবনবৃত্তান্ত, কভার লেটার ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এক্সিকিউটিভ বরাবর [email protected] এই ঠিকানায় মেইল করা যাবে। ই-মেইলের সাবজেক্টে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১ আগস্ট ২০২২।