নেসকো নেবে এক্সিকিউটিভ ডিরেক্টর, বেতন ১ লাখ ৪৯ হাজার, করুন আবেদন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসিতে (NESCO) এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। আবেদন করতে প্রয়োজন ১৮ বছরের অভিজ্ঞতা। আবেদনের শেষ তারিখ ১৬ এপ্রিল ২০২৬।
চাকরির বিবরণ—
পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স/অ্যাকাউন্টিংয়ে এমবিএ বা এমকম থাকতে হবে। ACA/ACMA পেশাগত ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ৫ স্কেলে কমপক্ষে সিজিপিএ ৩.৫ অথবা ৪ স্কেলে কমপক্ষে সিজিপিএ২.৫ থাকতে হবে। প্রচলিত বিভাগ/শ্রেণি পদ্ধতিতে উত্তীর্ণ হলে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
সরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পদে (জাতীয় বেতন স্কেল গ্রেড-৪ বা তদূর্ধ্ব)।
অথবা, রাষ্ট্রায়ত্ত কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৩ বছর ডেপুটি জেনারেল ম্যানেজার বা সমমানের পদে।
অথবা, বেসরকারি খাতের ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অন্তত ৩ বছর বিদ্যুৎ খাতে স্বনামধন্য প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট বা নেতৃত্ব পর্যায়ের পদে থাকতে হবে। অভিজ্ঞতার সনদে বিস্তারিত দায়িত্ব উল্লেখ থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ১,৪৯,০০০ টাকা (গ্রেড-২)
বয়সসীমা—
২২ অক্টোবর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ৪৫–৬০ বছর হতে হবে।
নিয়োগের মেয়াদ—
প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে (সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত)। যোগ্যতার ভিত্তিতে আরও দুই মেয়াদে (প্রতিটি ৩ বছর) চুক্তি নবায়ন করা যেতে পারে।
আবেদনের নিয়ম—
https://career.nesco.gov.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে।
আবেদন ফি—
২০০০ টাকা।
আবেদনের সময়সীমা—
আবেদন শেষ: ১৬ এপ্রিল ২০২৬, বিকেল ৫:০০টা।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।