কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুই পদের ফল প্রকাশ

মডেল: ইয়াসফি, সিফাত, নুসরাত ও রিয়াছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যক্তিগত সহকারী ও ড্রাইভার পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তিগত সহকারী পদে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন ৬১ জন এবং ড্রাইভার পদে নির্বাচিত হয়েছেন ৩৮ জন।

আরও পড়ুন

পুলিশ ভেরিফিকেশন, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই সাপেক্ষে প্রার্থীরা চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন। পরবর্তী সময় যেকোনো ধরনের ভুলত্রুটি পরিলক্ষিত হলে সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।

আরও পড়ুন