বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৪৬৪ পদে চাকরি, আবেদন শেষ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: মোনালিসা মুন্নি
ছবি: প্রথম আলো

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অধীন রাজস্ব খাতভুক্ত পদে একাধিক জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে ২০তম গ্রেডের একটি পদে অস্থায়ী ভিত্তিতে ৪৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আরও পড়ুন

পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৪৬৪
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি অথবা সমমান পাস। পুরুষের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি; নারীদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষদের বুকের মাপ ৩২ থেকে ৩৪ ইঞ্চি। সুস্থাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা

২০২৩ সালের ১৭ এপ্রিল প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যে আবেদনকারীদের বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বর করা যাবে। এ ছাড়া [email protected] ঠিকানায় ই-মেইলে বা টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আরও পড়ুন

আবেদন ফি

অনলাইনে আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২৫ জুলাই থেকে ৭ আগস্ট ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

আরও পড়ুন