বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন প্রায় দেড় লাখ

প্রতীকী ছবি: প্রথম আলো

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে (এপিএসসিএল) নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১২ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ/এমকম ডিগ্রি থাকতে হবে। এসিএ (ACA) বা এসিএমএ (ACMA) পেশাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

সরকারি খাত/রাষ্ট্রায়ত্ত কোম্পানি/বেসরকারি খাতে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা

আরও পড়ুন

বয়সসীমা

২০ জুন ২০২৬ তারিখে বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগের মেয়াদ

৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে আরও দুই দফা (প্রতিবার ৩ বছর) মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।

বেতন–ভাতা

১,৪৯,০০০ টাকা।

আরও পড়ুন

আবেদনের নিয়ম

নির্ধারিত আবেদনপত্র এপিএসসিএলের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, নাভানা রহিম আর্ডেন্ট (লেভেল-১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ

১২ জুলাই ২০২৬