আন্তর্জাতিক সংস্থা কক্সবাজারে নেবে নারী কর্মী, বেতন লাখের বেশি
সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা টেরে ডেস হোমস ফাউন্ডেশন বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি টেকনাফে নারী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যাটার্নিটি সুপারভাইজার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। গাইনোকোলজিক্যাল ও অবসটেট্রিক্যাল বিভাগে এক বছর বা ছয় মাসের পিজিটি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এফডিএমএন সেটিং ও পিএইচসিসিতে অভিজ্ঞ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অন্য কোনো প্রশিক্ষণ বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা ভাষা জানা থাকলে ভালো। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
বয়স: অন্তত ২৮ বছর
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ)
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ১,১৬,০০০ টাকা। এ ছাড়া স্বাস্থ্যবিমার সুযোগ আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২২