জীবন বীমা করপোরেশনে চাকরি, পদ ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

জীবন বীমা করপোরেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসে ঢাকায় ৫০ জন বীমা প্রতিনিধি নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ই-মেইলেও সিভি পাঠানো যাবে।

  • পদের নাম: বীমা প্রতিনিধি
    পদসংখ্যা: ৫০
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্নাতক, ডিগ্রি, স্নাতকোত্তর/এমবিএ পাস বা যেকোনো পেশার চাকরিজীবী ও ব্যবসায়ীরাও পার্টটাইম হিসেবে বীমা প্রতিনিধির কাজ করতে পারবেন। ভালো পারফরমেন্স ভিত্তিতে যোগ্যতা অনুযায়ী তিন মাসের মধ্যে ডেভেলপমেন্ট অফিসার ও পরবর্তী সময়ে ম্যানেজার হওয়ার সুযোগ আছে।

আরও পড়ুন

বয়স: ১৮ থেকে ৬০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া বিধি অনুযায়ী কমিশন ও অন্যান্য ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে। এ ছাড়া ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রসহ সিভি [email protected] ঠিকানায় ই-মেইলে পাঠানো যাবে।

আবেদনের শেষ সময়: ৮ জুন ২০২৩।