বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ১২ জুন
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষা আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। অনলাইনে অ্যাডমিট কার্ড সংগ্রহ এবং পরীক্ষাকেন্দ্রের বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে। পরীক্ষাসংক্রান্ত সব বিজ্ঞপ্তি বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গতকাল বুধবার (১৩ মে ২০২৬) বাংলাদেশ বার কাউন্সিলের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, গত ১৯ এপ্রিলের জারিকৃত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির জন্য আসন্ন এমসিকিউ পরীক্ষা আগামী ১২ জুন শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। অনলাইনে অ্যাডমিট কার্ড সংগ্রহ এবং পরীক্ষাকেন্দ্রের বিষয়ে যথাসময়ে জানানো হবে। পরীক্ষাসংক্রান্ত সব বিজ্ঞপ্তি বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।