কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

কমিউনিটি ব্যাংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে দুই পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: ব্যবসায় শিক্ষা, ব্যাংক ব্যবস্থাপনা, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে তিন বছর ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল: ঢাকা ও কুমিল্লা অঞ্চল

বেতন: আলোচনা সাপেক্ষে

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার (এইচআর)

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: ব্যবসায় শিক্ষা, ব্যাংক ব্যবস্থাপনা, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে অবশ্যই স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবসের মাধ্যমে বা ই-মেইলে [email protected] সিভি পাঠাতে পারবেন। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২২।