এসবিএসি ব্যাংকের লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারে কর্মকর্তা পর্যায়ে চাকরির সুযোগ

ব্যাংকের ‘অফিশিয়াল ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবেছবি: এসবিএসি ব্যাংকের ওয়েবসাইট থেকে নেওয়া

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি তাদের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের জন্য কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ‘অফিশিয়াল ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ পদে স্থায়ী ভিত্তিতে কর্মকর্তা নেওয়া হবে। পদবি নির্ধারণ করা হবে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) থেকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি।

পদের নাম: অফিশিয়াল ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সহকারী ভাইস প্রেসিডেন্ট থেকে ভাইস প্রেসিডেন্ট র‍্যাঙ্ক)।

চাকরির ধরন: স্থায়ী (ফুল টাইম)।

কর্মস্থল: ঢাকা।

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর অথবা এমবিএ। এইচআর, প্রশিক্ষণ বা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টবিষয়ক পেশাগত সনদধারীরা অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা: কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ট্রেনিং ইনস্টিটিউট বা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১৩ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর।

অন্যান্য যোগ্যতা

নেতৃত্বদান, মানবসম্পদ ব্যবস্থাপনা, যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে। লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট পদ্ধতি, ডিজিটাল লার্নিং বাস্তবায়ন ও কৌশলগত পরিকল্পনায় পারদর্শিতা আবশ্যক।

প্রধান দায়িত্বসমূহ

ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা। কর্মী ও প্রতিষ্ঠানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ করে উপযুক্ত কর্মসূচি নকশা করা। সর্বস্তরের কর্মীদের জন্য প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও নেতৃত্ব বিকাশ কর্মসূচির আয়োজন করা। বার্ষিক লার্নিং ক্যালেন্ডার ও প্রশিক্ষণ বাজেট প্রস্তুত করা। প্রশিক্ষণের কার্যকারিতা ও প্রভাব মূল্যায়ন করা। ডিজিটাল লার্নিং ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির প্রচার করা এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রশিক্ষক, পরামর্শক ও পেশাজীবী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত নির্ধারিত ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে ‘Learning & Development Center’ উল্লেখ করতে হবে। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শর্তাবলি শিথিলযোগ্য। কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণের বা বাতিলের অধিকার ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কেবল বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ অক্টোবর ২০২৬

আরও পড়ুন