প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, সর্বোচ্চ বেতন ৯৬ হাজার
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় চাইল্ডডাটা কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: চাইল্ডডাটা কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান সংস্থার সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস প্যাকেজ, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড প্রটেকশন টুলসসহ বিভিন্ন কারিগরি টুলসের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৭৭,১৪৫ থেকে ৯৬,৪৩১ টাকা (আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া জীবন বিমা ও চিকিৎসাসুবিধা আছে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩ ফেব্রুয়ারি ২০২৫।