ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগে ‘সহকারী অধ্যাপক’ ও ‘প্রভাষক’ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৪ আগস্ট ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নিয়োগ হবে স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে। প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই।
আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। নিয়োগসংক্রান্ত শর্তাবলি এবং প্রয়োজনীয় যোগ্যতা বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
আবেদনের নিয়ম
আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে নির্ধারিত লিংকে ক্লিক করে অনলাইন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ শেষে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। আবেদন ফি ৭৫০ টাকা, যা অনলাইনে পরিশোধ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রসিদ সংযুক্ত করতে হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।