আইসিডিডিআরবি নেবে রিসার্চ ইনভেস্টিগেটর, বেতন ১ লাখ ৪২ হাজার
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সিনিয়র রিসার্চ ইনভেস্টিগেটর পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র রিসার্চ ইনভেস্টিগেটর
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমডি/এমপিএইচ ডিগ্রিসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাবলিক হেলথ বা ম্যাটারনাল হেলথে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কোয়ান্টিটেটিভ ও কোয়ালিটেটিভ মনিটরিং ও ইভাল্যুশন মেথডোলজি জানতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: মহাখালী ক্যাম্পাস, ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৪২,৭৩৪ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, ক্যানটিন ভর্তুকি, পরিবহন ও ডে কেয়ার-সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২ অক্টোবর ২০২২।