শিক্ষক নিয়োগে পরীক্ষা ৪০০ নম্বরে নেওয়ার প্রস্তাব

শিক্ষকতাফাইল ছবি প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বরবণ্টন পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে ২৩০ নম্বরের পরীক্ষার পরিবর্তে মোট ৪০০ নম্বরে পরীক্ষা নেওয়ার প্রস্তাব এসেছে।

আজ মঙ্গলবার এনটিআরসিএর বিধিমালা ও পরিপত্র সংশোধন নিয়ে আয়োজিত সভায় এ আলোচনা হয়।

সভায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরবণ্টন নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিলিমিনারি পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ২০০ ও মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বর্তমানে প্রারম্ভিক পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরীক্ষা নেওয়ার একটি খসড়া পরিপত্র তৈরি করেছে এনটিআরসিএ।

সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি।

এ ছাড়া সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা ও শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়ে আলোচনা হয়। তবে এসব বিষয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন
আরও পড়ুন