আড়ং ডেইরিতে বেতনসহ ইন্টার্নশিপের সুযোগ
ব্র্যাকের অধীনে আড়ং ডেইরিতে ইন্টার্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মার্কেট রিসার্চ, কনটেন্ট তৈরি ও ভেন্ডর ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ১৮ এপ্রিল ২০২৬।
ইন্টার্নশিপের বিস্তারিত—
মেয়াদ: ৩ মাস (ফুল-টাইম)
কর্মস্থল: ঢাকা
কর্মক্ষেত্র: অফিস
বেতন: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা—
ন্যূনতম স্নাতক ডিগ্রি (বিবিএ)। সব পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.৫০ বা সমমানের ফলাফল থাকতে হবে। মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কনটেন্ট ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা ও এমএস অফিস ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে।
আবেদনের নিয়ম—
https://bdjobs.com/h/details/1475236?ln=1 ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ—
১৮ এপ্রিল ২০২৬