রেলের সহকারী স্টেশনমাস্টার পদে চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ৫৮৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ৫৮৭ জন। রেলওয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগের আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃক সাময়িকভাবে সুপারিশ করা প্রার্থীদের পরবর্তীকালে কোনো যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুল পাওয়া গেলে প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল করা হবে। ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা হবে।

চাকরিতে নিয়োগের পর এ রূপ কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাঁকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের সুপারিশের আগে জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশ করা প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য ভুল পাওয়া গেলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ফলাফল দেখা যাবে এই লিংকে।