আইসিডিডিআরবিতে ঢাকার বাইরে চাকরি, বছরে বেতন পৌনে ১৪ লাখের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: নুসরাত
ছবি: খালেদ সরকার

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ইউএসএআইডি অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ প্রজেক্টে রংপুরে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: ভালো ফলসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দেশি বা আন্তর্জাতিক সংস্থায় পাবলিক হেলথ সংশ্লিষ্ট প্রকল্পে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। টিবি প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন/ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রামের অংশীদারি প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
কর্মস্থল: রংপুর
বেতন: বছরে বেতন ১৩,৮৯,৫৪০ টাকা।
সুযোগ-সুবিধা: সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস ও আয়কর, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের চিকিৎসাসুবিধা, জীবনবিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন ও ডে কেয়ার সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩ ফেব্রুয়ারি ২০২৩।

আরও পড়ুন