বেসরকারি সংস্থা নেবে নারী কর্মী, বেতন ৮০,০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: জিসা
ছবি: শুভ্র কান্তি দাশ

বেসরকারি সংস্থা নারীপক্ষ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ সংস্থায় প্রকল্প পরিচালক পদে ঢাকায় একজন নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: প্রকল্প পরিচালক
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, জনস্বাস্থ্য, চিকিৎসাবিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা এমবিবিএস ডিগ্রি। স্বাস্থ্যবিষয়ক প্রকল্পে ৭ থেকে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকার নিয়ে সাত বছর কাজের অভিজ্ঞতা, প্রকল্প ব্যবস্থাপনায় দুই বছর ও প্রতিবেদন তৈরিতে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: ৭০,০০০ থেকে ৮০,০০০ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিস্তারিত জীবনবৃত্তান্ত (ফোন নম্বর, ঠিকানা ও দুজন পরিচয়দানকারী নাম ও যোগাযোগ নম্বরসহ) সদ্য তোলা এক কপি ছবি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম লিখতে হবে। এ ছাড়া ই-মেইলেও সিভি পাঠানো যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নারীপক্ষ, র‌্যাংগস নীলু স্কয়ার (৫ম তলা), বাড়ি নম্বর-৭৫, সড়ক-৫/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯। ই-মেইল: [email protected]

আবেদনের শেষ সময়: ২৮ জুলাই ২০২৩।