ইউসিবি ব্যাংকে ‘অ্যাগ্রি সেলস অফিসার’ পদে চাকরির সুযোগ, স্নাতক পাসে আবেদন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) তাদের এসএমই অ্যান্ড অ্যাগ্রি ব্যাংকিং ডিভিশনের অধীনে অ্যাগ্রি অ্যান্ড এমএফআই বিজনেস টিমের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাগ্রি সেলস অফিসার (জেও–অফিসার)’ পদে কর্মী নেওয়া হবে। প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

পদের নাম: অ্যাগ্রি সেলস অফিসার (জুনিয়র অফিসার–অফিসার)।

চাকরির ধরন: ফুলটাইম (অফিস)।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: ব্যাংক, এনজিও বা ক্ষুদ্রঋণ (মাইক্রোক্রেডিট) প্রতিষ্ঠানে সর্বনিম্ন এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক, এনবিএফআই, এনজিও বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অ্যাগ্রি সেলস কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর।

অন্যান্য যোগ্যতা: শক্তিশালী আন্তব্যক্তিক যোগাযোগ, দর–কষাকষি ও বিশ্লেষণাত্মক দক্ষতা থাকতে হবে। সম্পর্ক উন্নয়ন, বাজারের সুযোগ চিহ্নিতকরণ ও ব্যবসার সার্বিক বৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা আবশ্যক।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আরও পড়ুন

প্রধান দায়িত্বগুলো

ঋণ বিতরণ, আদায় বা সংগ্রহ ও আমানত সংগ্রহের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করা। শাখা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকায় সাপ্তাহিক ‘উঠান বৈঠক’ পরিচালনা করা এবং প্রতিবেদন জমা দেওয়া। কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক ও সুসম্পর্ক বজায় রাখা। বাজার সফর, মাঠ জরিপ ও গ্রাহক কার্যক্রমের মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করা। শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ব্যবসায়ী সম্প্রদায় থেকে মানসম্মত কৃষি–এসএমই ঋণের প্রস্তাব সংগ্রহ করা। প্রি–ডিসবার্সমেন্ট ভিজিট, ঋণ প্রস্তাব বিশ্লেষণ, সিআরএম ও অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয়সহ ঋণসংক্রান্ত তদারকি নিশ্চিত করা।

আরও পড়ুন

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬