কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডে চাকরি, বেতন লাখের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: মোনালিসা মুন্নি
প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি রিস্ক রিডাকশন অ্যান্ড রেসপন্স ইউনিটে (আরআরআরইউ) কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই–মেইলে পাঠাতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর—রিস্ক রিডাকশন অ্যান্ড রেসপন্স ইউনিটে (আরআরআরইউ)
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টালে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্টে ছয় থেকে আট বছর চাকরির অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ডিজাস্টার প্রিপারডনেস, রেসপন্স, ডিআরআর, ফ্লাড ম্যানেজমেন্ট বা রেসিলিয়েন্স বিল্ডিংয়ে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে চার বছর ম্যানেজারিয়াল পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এন্টিসিপেটরি অ্যাকশন, আর্লি ওয়ার্নিং আর্লি অ্যাকশন, ফোরকাস্ট বেসড অ্যাকশন বা ফাইন্যান্সিংয়ে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

ছবি: কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের ওয়েবসাইট থেকে নেওয়া

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
কর্মস্থল: হেড অফিস—ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৮,৪৭৩–১,০৭,৫৩৭ টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ লাইফ ও হেলথ ইনস্যুরেন্স সুবিধা, ওপিডি ভাতা ও মুঠোফোন বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে আপডেট সিভি, ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেট এই [email protected] ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২২।