চট্টগ্রাম চেম্বারে চাকরি, বেতন দেড় লাখ

মডেল: রিয়াদ ও রূপাছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত ব্যবসা এবং করপোরেট খাতে প্রতিনিধিত্বকারী শিল্প নেতৃত্ব প্রদানকারী একটি শিল্প পরিচালিত সংস্থা। এই সংস্থা হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও মার্কেটিংয়ের জন্য ডিজিএম নিয়োগ দেবে। বেতন দেড় লাখ। কর্মস্থল হবে চট্টগ্রামে।

আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: এই পদে যাঁকে নেওয়া হবে, তাঁকে ব্যবসায়িক উন্নতির জন্য কাজ করতে হবে। তাঁকে দীর্ঘমেয়াদি নানা কাজের জন্য ইঞ্জিনিয়ারিং, সম্পত্তি রক্ষণাবেক্ষণ, প্রশাসন, অ্যাকাউন্টসের মতো একাধিক বিভাগের সঙ্গে সহযোগিতা করতে হবে। তাঁকে কার্যকর বিপণন এবং ব্যবসায়িক বিকাশের পদ্ধতি বাস্তবায়নে সক্ষম হতে হবে। প্রতিষ্ঠানের একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ তৈরি করা এবং সদস্যদের জন্য সর্বোত্তম সুবিধা নিশ্চিতে কাজ করতে হবে।

আরও পড়ুন

প্রার্থীকে সর্বনিম্ন ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে, যার মধ্যে কমপক্ষে ৪ বছর প্রাসঙ্গিক অভিজ্ঞ হতে হবে। একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক (সম্মান)। একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে মার্কেটিং, ডিপ্লোমা, হোটেল ম্যানেজমেন্টে বিশেষ প্রশিক্ষণে এমবিএ ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। ইংরেজি যোগাযোগে (মৌখিক ও লিখিত) আন্তর্জাতিক মান ও দক্ষতা অপরিহার্য।

সিভি পাঠানোর ঠিকানা: [email protected]
আবেদনের শেষ তারিখ:  ২০ মে ২০২৪

আরও পড়ুন
আরও পড়ুন