বাংলাদেশ চা বোর্ডে ব্যবস্থাপক পদে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি
বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রিত ও পরিচালিত মৌলভীবাজার জেলায় অবস্থিত চা বাগানের জন্য ‘ব্যবস্থাপক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৭ মে ২০২৬। পূর্বে যারা "ব্যবস্থাপক" পদে আবেদন করেছে, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন হবে না।
চাকরির বিবরণ
পদের নাম: ব্যবস্থাপক
পদ সংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
নূন্যতম স্নাতক পাশ। বিএসসি (সম্মান), এমএসসি- উদ্ভিদ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, কৃষিতত্ত্ব, ফরেস্ট্রি বিষয় এ অগ্রাধিকার দেওয়া হবে। বাগান ব্যবস্থাপক/ উপ ব্যবস্থাপক হিসেবে স্বনামধন্য কোন চা বাগানে কাজের নূন্যতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
৪০-৫৫ বছর।
বেতন–ভাতা
আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘সচিব, বাংলাদেশ চা বোর্ড’ বরাবর আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এর সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনেরস সঙ্গে প্রার্থীর নাম ও বর্তমান ঠিকানা উল্লেখ করে ১০ টাকার ডাকটিকেটসহ ৯.৫× ৪.৫ ইঞ্চি বিশিষ্ট ০১ টি ফেরত খাম সংযুক্তাকারে প্রেরণ করতে হবে।
আবেদন ফি
১০০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
২৭ মে ২০২৬
বিস্তারিত দেখুন https://teaboard.gov.bd/ ওয়েবসাইটে।