ব্র্যাক ব্যাংক নেবে অফিসার, লাগবে না অভিজ্ঞতা

ছবি: এআই ব্যবহার করে তৈরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি অফিসার, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অফিসার, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল

পদসংখ্যা: অনির্ধারিত

আরও পড়ুন

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ পদে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে এটিএম ও সিডিএম ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও ই–মেইলের কাজসহ কম্পিউটার সফটয়্যার পরিচালনা জানতে হবে। সাংগঠনিক দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। গ্রাহককেন্দ্রিক মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১ ফেব্রুয়ারি ২০২৫।

আরও পড়ুন