জাতীয় জাদুঘরের অধীন চাকরির সুযোগ
বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণাধীন ‘পল্লীকবি জসীমউদ্দীন সংগ্রহশালা, ফরিদপুর’-এর জন্য রাজস্ব খাতে অস্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
১. পদের নাম: সংরক্ষণ সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: রসায়নসহ বিজ্ঞান বিভাগে স্নাতক পাস
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে এই লিংকে।
আবেদন ফি
আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে সংরক্ষণ সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৬ মে ২০২৩।