এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ ১ সেপ্টেম্বর

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানা চত্বরছবি: এসকেএফের সৌজন্য

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘অ্যানিমেল হেলথ ডিভিশন’-এর জন্য ‘টেকনিক্যাল সার্ভিসেস অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দেখে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

পদের নাম: টেকনিক্যাল সার্ভিসেস অফিসার।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। তবে মাধ্যমিক (এসএসসি) পর্যায় পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

প্রধান দায়িত্বগুলো

পশুচিকিৎসক ও খামারিদের কাছে বৈজ্ঞানিক তথ্য ও পণ্যের পরিচিতি পৌঁছে দেওয়া। প্রেসক্রিপশন জেনারেট করার মাধ্যমে নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখা।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

আকর্ষণীয় বেতন ছাড়াও মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ, উৎসব বোনাস, প্রফিট বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, বিদেশে ভ্রমণের সুযোগ, গ্রুপ ইনস্যুরেন্স, যাতায়াত ও দৈনন্দিন ভাতা (TA & DA) এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুবিধা রয়েছে।

আরও পড়ুন

আবেদন ও সাক্ষাৎকারের নিয়ম

আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত করা হবে। পরীক্ষার নির্ধারিত সময়সূচি, স্থানসহ বিস্তারিত বিবরণ জানতে সাক্ষাৎকারের সময়সূচি দেখতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৬।