আন্তর্জাতিক সংস্থায় চাকরি, কর্মস্থল উখিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: রিলিফ ইন্টারন্যাশনালের ওয়েবসাইট থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনাল বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে কক্সবাজার প্রকল্পে নিউট্রিশন কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: নিউট্রিশন কো-অর্ডিনেটর

    পদসংখ্যা: অনির্ধারিত

    যোগ্যতা ও অভিজ্ঞতা: নিউট্রিশন সায়েন্সেস, পাবলিক হেলথ বা এ ধরনের বিষয়ে বিএসসি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে এক বা দুই বছর নিউট্রিশন প্রজেক্ট বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে। সিএমএএম, আইওয়াইসিএফ ও এসবিসিসি ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক হেলথ বিষয়ে জানাশোনা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

ছবি: রিলিফ ইন্টারন্যাশনালের ওয়েবসাইট থেকে নেওয়া

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে।)

কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)

বেতন: সংস্থার নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৪ জুলাই ২০২২।