চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরি, আবেদন ৮ ডিসেম্বরের পর্যন্ত

ছবি: এআই

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডের ২২টি স্থায়ী পদে মোট ৩৯৩ জন কর্মী নিয়োগ দেবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ৮ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে।

পদভিত্তিক তথ্য, পদসংখ্যা ও বেতনস্কেল

১. পারসোনেল অফিসার/সহকারী সচিব: ২ জন (গ্রেড-০৯, বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা)।

২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এস্টেট): ১ জন (গ্রেড-০৯, বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা)।

আরও পড়ুন

৩. সহকারী পরিসংখ্যান কর্মকর্তা: ১ জন (গ্রেড-১০, বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা)।

৪. লাইটিং অফিসার: ১ জন (গ্রেড-১১, বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা)।

৫. সহকারী পরিদর্শক (ক্রাফটস): ১ জন (গ্রেড-১১, বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা)।

৬. ইঞ্জিনচালক (১ম শ্রেণি): ৫ জন (গ্রেড-১২, বেতন: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা)।

৭. ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান গ্রেড-১: ৩ জন (গ্রেড-১৪, বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা)।

৮. ইঞ্জিন চালক (২য় শ্রেণি): ৬ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)।

৯. ল্যান্ড সার্ভেয়ার: ২ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)।

১০. ওয়ার্ড কিপার: ১ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)।

১১. ল্যাব অ্যাসিস্ট্যান্ট: ১ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)।

ছবি: এআই/প্রথম আলো

১২. স্টুয়ার্ড: ১ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)।

১৩. জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট/জুনিয়র অডিটর: ২০ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)।

১৪. নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর: ৮০ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)।

১৫. অফিস সহকারী কাম হিসাব সহকারী (চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ): ১ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)।

১৬. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ): ১ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)।

১৭. সহকারী সাব ইন্সপেক্টর: ১০ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)।

১৮. গ্রিজার: ২০ জন (গ্রেড-১৭, বেতন: ২১,৪০০-৫১,৯০০ টাকা)।

১৯. লস্কর: ৫৫ জন (গ্রেড-১৯, বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা)।

২০. ভান্ডারি: ১৯ জন (গ্রেড-২০, বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা)।

২১. খালাসি: ৬০ জন (গ্রেড-২০, বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা)।

২২. নিরাপত্তারক্ষী: ১০২ জন (গ্রেড-২০, বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা)।

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

পদভেদে ৮ম শ্রেণি পাস, এসএসসি, এইচএসসি, কারিগরি ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। নির্দিষ্ট পদ অনুযায়ী বাণিজ্য, বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে বিশেষায়িত ট্রেড কোর্স বা কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে।

আবেদনে বয়সসীমা (৮ ডিসেম্বর ২০২৬ তারিখে)

অধিকাংশ পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। তবে ইঞ্জিনচালক (১ম শ্রেণি) পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর এবং ইঞ্জিনচালক (২য় শ্রেণি) পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বিশেষ শারীরিক যোগ্যতা (সহকারী সাব ইন্সপেক্টর ও নিরাপত্তারক্ষী পদের জন্য)

পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও প্রসারণে ৩২ ইঞ্চি। সাঁতার জানা বাধ্যতামূলক।

নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও প্রসারণে ৩০ ইঞ্চি। সাঁতার জানা বাধ্যতামূলক।

আবেদন ফি

১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা; ৪ থেকে ৬ নম্বর পদের জন্য ১৫০ টাকা; ৭ থেকে ১৭ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৮ থেকে ২২ নম্বর পদের জন্য ৫০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে।

আবেদনপ্রক্রিয়া ও সময়সূচি

আগ্রহী প্রার্থীরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

অনলাইনে আবেদন শুরুর সময়: ৮ নভেম্বর ২০২৬ (সকাল ১০টা)।

অনলাইনে আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২৬ (রাত ১২টা)।

ফি জমাদানের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬।