সিপিডি নেবে শিক্ষানবিশ কর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শিক্ষানবিশ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: রিসার্চ ইন্টার্নশিপ
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: অর্থনীতি বিষয়ে সিজিপিএ ৪.০০ এর স্কেলে কমপক্ষে ৩.৬০ সিজিপিএ থাকতে হবে। ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
সময়সীমা: তিন মাসের জন্য নিয়োগ দেওয়া হবে। কর্মদক্ষতা ভালো হলে সময়সীমা বাড়তে পারে।
বেতন: মাসিক ১৫,০০০ টাকা
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সিভিসহ ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইল ঠিকানা: [email protected]
আবেদনের শেষ সময়
২৩ আগস্ট, ২০২৩