বেসরকারি প্রতিষ্ঠানে এমটিও পদে চাকরি, বেতন ৩০ হাজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি খাতের প্রতিষ্ঠান ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আবেদনের যোগ্যতা
বাণিজ্য বিভাগ, অর্থনীতি, ইংরেজি, গণিত, পরিসংখ্যান, আইটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বয়স
সর্বোচ্চ ৩২ বছর।
বেতন
মাসিক বেতন ৩০,০০০ টাকা।
যেভাবে আবেদন
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, তিন কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
হেড অব হিউম্যান রিসোর্সেস, ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডেলটা লাইফ টাওয়ার, প্লট-৩৭, রোড-৯০, গুলশান সার্কেল-২, ঢাকা -১২১২। খামের ওপর পদের নাম লিখতে হবে।
আবেদনের শেষ সময়
২৭ ফেব্রুয়ারি, ২০২৪।