মাদ্রাসা শিক্ষা বোর্ডে চাকরি, পদ ৪৮

মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও এর আঞ্চলিক কার্যালয়গুলোয় ১৬ থেকে ২০ গ্রেডে নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৪৮। আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২৬

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

২. পদের নাম: বুক বাইন্ডার

পদসংখ্যা: ২

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড-১৯) ৮,৫০০-২০,৫৭০ টাকা।

৩. পদের নাম: বার্তাবাহক

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড-১৯) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আরও পড়ুন

৪. পদের নাম: বার্তাবাহক

পদসংখ্যা: ১৭

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

৫. পদের নাম: মালি

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা

১১ আগস্ট ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ নম্বর পদ: ১১২ টাকা;

২ থেকে ৬ নম্বর পদ: ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১১ আগস্ট ২০২৬, সকাল ১০টা;

আবেদন শেষ: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা।

নির্দেশনা

১. ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

২. এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না।

৩. বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।

৪. একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তাঁর সব আবেদন বাতিল বলে গণ্য হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি–সংক্রান্ত অন্যান্য শর্ত ও অনলাইনে আবেদনের নিয়মাবলি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এ পাওয়া যাবে।