বিআরডিবির অধীনে বরিশাল–খুলনা–নোয়াখালীতে চাকরি, পদ ৩৮
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীনে ইরেসপো কর্মসূচির শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৩৮। ৩টি জেলায় এবং ৩ ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
চাকরির বিবরণ–
১. পদের নাম: এআরডিও
জেলা ও পদসংখ্যা: বরিশাল–৪, খুলনা–৪।
২. পদের নাম: হিসাব সহকারী
জেলা ও পদসংখ্যা: বরিশাল–৪, খুলনা–১, নোয়াখালী–২।
৩. পদের নাম: মাঠ সংগঠক
জেলা ও পদসংখ্যা: বরিশাল–১৩, খুলনা–৯, নোয়াখালী–১।
নির্দেশনাগুলো
১. লিখিত পরীক্ষার (নৈর্ব্যক্তিক প্রশ্ন) নম্বর-৮০, মৌখিক-১০ এবং কম্পিউটার ব্যবহারিক-১০। তবে মাঠ সংগঠক পদের জন্য ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য নয় বিধায় তাঁদের জন্য লিখিত-৯০ এবং মৌখিক পরীক্ষার নম্বর-১০ নির্ধারিত থাকবে।
২. একই দিনে ৩টি পদে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
৩. ১:৫ অনুপাতে পদভিত্তিক নিয়োগ প্যানেল প্রস্তুত করা হবে।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।