পুলিশ সার্জেন্ট পদে চাকরি, আবেদন শেষ ২ এপ্রিল
বাংলাদেশ পুলিশে ‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগে আবেদন চলছে। এই পদে নারী ও পুরুষ—উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদনের সুযোগ ২ এপ্রিল পর্যন্ত।
যোগ্যতা ও অভিজ্ঞতা—
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে।
দক্ষতা: প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।
শারীরিক যোগ্যতা—
পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার)। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।
নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার)।
বয়সসীমা—
২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন ও গ্রেড—
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি—
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২ এপ্রিল ২০২৬।
শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য আবেদন করার সময় টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে সার্ভিস চার্জ বাবদ ৪৮ টাকা জমা দিতে হবে।