ডাম ফাউন্ডেশনে চাকরি, পাবেন আবাসনসহ নানা সুবিধা

ছবি: খালেদ সরকার

বেসরকারি সংস্থা ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টে (ডিএফইডি) ৭ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩টি ক্যাটাগরিতে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে এবং অন্যান্য ক্যাটাগরির পদসংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: জোনাল ম্যানেজার

পদসংখ্যা: ৫

বেতন–ভাতা

প্রারম্ভিক বেতন ৬০,০০০। শিক্ষানবিশকাল শেষে (৬ মাস) বেতন ৭০,৮২৫ টাকা।

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।

আরও পড়ুন

২. পদের নাম: এরিয়া ম্যানেজার

পদসংখ্যা: ১০

বেতন–ভাতা

প্রারম্ভিক বেতন ৩৫,৪০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে (৬ মাস) বেতন ৪৩,৬৮৫ টাকা।

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।

৩. পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার

পদসংখ্যা: ৩০

বেতন–ভাতা

প্রারম্ভিক বেতন ৩৩,৩০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে (৬ মাস) বেতন ৪১,০৩০ টাকা।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

৪. পদের নাম: ফিল্ড অফিসার

পদসংখ্যা: অনির্ধারিত

বেতন–ভাতা

প্রারম্ভিক বেতন ২৯,৭০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে (৬ মাস) বেতন ৩৬,৬০৫ টাকা।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

৫. পদের নাম: ফিল্ড অর্গানাইজার

পদসংখ্যা: অনির্ধারিত

বেতন–ভাতা

প্রারম্ভিক বেতন ২৪,৩০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে (৬ মাস) বেতন ৩০,১১৫ টাকা।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

আরও পড়ুন

৬. পদের নাম: জুনিয়র ফিল্ড অর্গানাইজার

পদসংখ্যা: অনির্ধারিত

বেতন–ভাতা

প্রারম্ভিক বেতন ২২,৫০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে (৬ মাস) বেতন ২৭,৭৫৫ টাকা।

বয়সসীমা: ২২–৩০ বছর।

৭. পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা: অনির্ধারিত

বেতন–ভাতা

প্রারম্ভিক বেতন ২৯,৭০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে (৬ মাস) বেতন ৩৬,৬০৫ টাকা।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

অন্যান্য সুযোগ–সুবিধা

১. সাপ্তাহিক ছুটি ২ দিন (শুক্র ও শনিবার)।

২. সব পদের ক্ষেত্রে মাসিক বেতন/ভাতাদি ছাড়াও যোগদানের পর থেকে প্রতি কর্মদিবসের জন্য ২০০ টাকা হারে লাঞ্চভাতা প্রাপ্য হবেন।

৩. ১-৬ নম্বর পদের প্রার্থীরা সংস্থার মোটরসাইকেল বিধি অনুসারে মোটরসাইকেল জ্বালানি ও মেরামত খরচ প্রাপ্য হবেন।

৪. ৩ থেকে ৭ নম্বর পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা (নারী ও পুরুষ উভয়ই) বিনা মূল্যে আবাসন–সুবিধা পাবেন।

আরও পড়ুন

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), প্রধান কার্যালয়, বাড়ি নং-৮৫২, সড়ক নং-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ তারিখ

৩১ জুলাই ২০২৬

নির্দেশনা

১. অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

২. ধূমপায়ীদের আবেদন করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।

৩. সব পদে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।