ইউসিবিএল নেবে প্রবেশনারি অফিসার, বেতন ৬৫০০০
বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ‘প্রবেশনারি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রবেশনারি অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে প্রথম শ্রেণি/বিভাগ বা জিপিএ ৫–এর স্কেলে ৪ থাকতে হবে। স্নাতক পর্যায়ে সিজিপিএ ৪–এর স্কেল ৩ থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও ইন্টারনেট ব্যবহার জানতে হবে।
বয়স: ২০২২ সালের ২০ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৫৫ হাজার। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৬৫,০০০ টাকা। এর সঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
শর্ত
প্রবেশনারি অফিসার পদে নিয়োগপ্রাপ্তদের এই ব্যাংকে অন্তত তিন বছর চাকরির নিশ্চয়তা দিয়ে নন–জুডিশিয়াল স্ট্যাম্পে সই করতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২২।