পল্লী বিদ্যুৎ সমিতির একটি পদের পরীক্ষার তারিখ প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন পল্লী বিদ্যুৎ সমিতির মিটার টেস্টার পদে এমসিকিউ পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিটার টেস্টার পদে এমসিকিউ পরীক্ষা আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হবে। রাজধানীর সাতটি কেন্দ্রে ওই দিন বেলা তিনটায় এ পরীক্ষা নেওয়া হবে।
প্রার্থীদের ডাকযোগে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। প্রবেশপত্র এই ওয়েবসাইটের মাধ্যমে আজ বুধবার থেকে ডাউনলোড করা যাবে।
প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রবেশপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। ফটোকপি গ্রহণযোগ্য নয়।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।