সিপিডি নেবে প্রোগ্রাম অ্যাসোসিয়েট, বেতন ৩৫,০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: হাদী, রিয়া ও সিফাত
ছবি: প্রথম আলো

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে সিভি পাঠাতে হবে।

  • পদের নাম: প্রোগ্রাম অ্যাসোসিয়েট (কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন)
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৪.০০–এর স্কেলে কমপক্ষে সিজিপিএ–৩.৬০ থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ও বাংলায় লেখার পারদর্শিতা থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
    বেতন: মাসিক ৩৫,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৭ ডিসেম্বর ২০২৩।

আরও পড়ুন