বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চুক্তিভিত্তিক চাকরি, পদ ৯

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ফাইল ছবি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক প্রজননস্বাস্থ্য–বিষয়ক প্রকল্পে এনজিও পরামর্শক এবং মিডওয়াইফ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুই ক্যাটাগরির পদে মোট ৯ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: এনজিও পরামর্শক

পদসংখ্যা: ০১

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এনজিও–বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধন হতে হবে। প্রজননস্বাস্থ্য, কিশোর–কিশোরী স্বাস্থ্য, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা ও কমিউনিটি স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাঠপর্যায়ে জনবল ও প্রশাসনিক এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্কিম বাস্তবায়নে অগ্রগতি রিপোর্ট প্রদানের সক্ষমতা থাকতে হবে।

যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: পার্বত্য চট্টগাম অঞ্চলের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তবে বান্দরবান জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন–ভাতা

৮০,০০০ টাকা।

বয়সসীমা

প্রযোজ্য নয়।

২. পদের নাম: মিডওয়াইফ

পদসংখ্যা: ০৮

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী। রেজিস্টার্ড হতে হবে। প্রজননস্বাস্থ্য, কিশোর-কিশোরীর স্বাস্থ্য, মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: বান্দরবান জেলাধীন সব উপজেলার স্থায়ী (মহিলা) বাসিন্দা। দুর্গম এলাকায় সুবিধাবঞ্চিত নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন-ভাতা

৩৮,৯০৬৪ টাকা।

বয়সসীমা

সর্বোচ্চ ৩২ বছর।

চুক্তির মেয়াদ (উভয় পদের জন্য)

প্রকল্পের মেয়াদ অনুযায়ী।

আরও পড়ুন

আবেদনের নিয়ম

চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বরাবর আবেদন করতে হবে (সরাসরি/ডাকযোগে)।

আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সনদের কপি দাখিল করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২০ এপ্রিল ২০২৬

বিস্তারিত দেখুন এই ঠিকানায়