বান্দরবানবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগের জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ জেলার ৩১টি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লোক নেওয়া হবে। শুধু বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

  • পদের নাম: ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা: ৩১
    যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)।

বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স ২০২২ সালের ১২ সেপ্টেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর।

আবেদন যেভাবে
আবেদন ফরম এই ওয়েবসাইট বা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। এরপর সেটি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। যাঁরা আগে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।

আবেদন ফি
যেকোনো তফসিলি ব্যাংক থেকে জেলা প্রশাসক, বান্দরবান বরাবর ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেলা প্রশাসক, স্থানীয় সরকার শাখা, বান্দরবান পার্বত্য জেলা, বান্দরবান।

আবেদনের শেষ তারিখ: ৩ অক্টোবর ২০২২।