খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ২৮
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ১৬ গ্রডের ২৮টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৯
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-সহ উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
২. পদের নাম: মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী
পদসংখ্যা: ৯
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-সহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা
৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা https://dckhulnateletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
পরীক্ষার আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২।
**অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) জন্য পরীক্ষার আবেদন ফি বাবদ জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা;
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা।
নির্দেশনা ও শর্তগুলো
১. বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
২. সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে।