পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়–অধিদপ্তরে চাকরি, ১৩৫ পদের মধ্যে বেশি সাব-রেজিস্ট্রারে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরে ৯ থেকে ১২ গ্রেডে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৩৫। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২টা থেকে।
চাকরির বিবরণ
১. পদের নাম: আইন কর্মকর্তা
পদসংখ্যা: ১
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তর।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ৪৪,০০০ ১,০৫,৯০০ টাকা।
২. পদের নাম: বয়লার পরিদর্শক
পদসংখ্যা: ২
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
৩. পদের নাম: সহকারী শীতাতপ রক্ষণ প্রকৌশলী (গ্রেড-২)
পদসংখ্যা: ১
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
৪. পদের নাম: গবেষণা কর্মকর্তা
পদসংখ্যা: ১
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
৫. পদের নাম: সাব-রেজিস্ট্রার
পদসংখ্যা: ৮৪
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
৬. পদের নাম: প্রটোকল অফিসার
পদসংখ্যা: ১
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
৭. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৭
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
৮. পদের নাম: সহকারী প্রটোকল অফিসার
পদসংখ্যা: ১
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
৯. পদের নাম: ফটো টেকনিশিয়ান
পদসংখ্যা: ৩
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
১০. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ট্রেনার
পদসংখ্যা: ৯
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১১) ২৫,০০০-৬০,৫০০ টাকা।
১১. পদের নাম: সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড-বৃত্তিমূলক, বাণিজ্যিক, শিল্প ও নকশা শাখা)
পদসংখ্যা: ২
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলাবিষয়ক অধিদপ্তর।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১১) ২৫,০০০-৬০,৫০০ টাকা।
১২. পদের নাম: সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড-হস্তশিল্প ও সমজাতীয় প্রশিক্ষণ শাখা)
পদসংখ্যা: ২
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলাবিষয়ক অধিদপ্তর।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১১) ২৫,০০০-৬০,৫০০ টাকা।
১৩. পদের নাম: সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড-দপ্তর বিজ্ঞান শাখা)
পদসংখ্যা: ২
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলাবিষয়ক অধিদপ্তর।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১১) ২৫,০০০-৬০,৫০০ টাকা।
১৪. পদের নাম: নার্স মিডওয়াইফ
পদসংখ্যা: ১৯
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১২) ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।
আবেদনের নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি
১ থেকে ৯ নম্বর পদ: ২০০ টাকা।
১০ থেকে ১৪ নম্বর পদ: ১৫০ টাকা।
অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব গ্রেডের আবেদন ফি ৫০ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ১ নভেম্বর ২০২৬, দুপুর ১২টা।
আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬টা।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।