বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ৪৪ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: নাহিদা আহমেদ
ছবি: প্রথম আলো

বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে হেলথ ফ্যাসিলিটি সেফটি অ্যান্ড রেসিলিয়েন্স অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: হেলথ ফ্যাসিলিটি সেফটি অ্যান্ড রেসিলিয়েন্স অফিসার (এইচএফএসআর)
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি এবং পাবলিক হেলথ, এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সেস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে অতিরিক্ত ডিগ্রি থাকলে ভালো। ইমারজেন্সি রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস ২০০৫–এ প্রশিক্ষণ থাকতে হবে। কক্সবাজারে হেলথ ফ্যাসিলিটি সেফটি অ্যন্ড রেসিলিয়েন্স টুলকিটে প্রশিক্ষণ থাকতে হবে। হেলথ ইমারজেন্সি প্রিপারডনেস বা হেলথ ডিজাস্টার রিস্ক রিডাকশন বা পাবরিক হেলথ প্রোগ্রামে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা জাতিসংঘের কোনো সংস্থায় অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল সফটওয়্যার ব্যবহার ও রিপোর্ট রাইটিংয়ে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে ভালো। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসিক বেতন ১,৪৪,০৪৪ টাকা (আলোচনা সাপেক্ষে)

আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি [email protected] এই ঠিকানায় ই-মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৩।