সুপ্রিম কোর্টে চাকরির সুযোগ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অস্থায়ী ভিত্তিতে চার ক্যাটাগরির পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চার ক্যাটাগরির পদে মোট ৩৩ জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা
পদসংখ্যা: ১৫
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী অথবা সমমান পরীক্ষায় পাসসহ প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ টাইপের গতি এবং ইংরেজি ও বাংলায় সাঁটলিপিতে প্রতি মিনিটে ৮০ ও ৫০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অপারেটিং সনদপত্রপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
২. পদের নাম: অফিস সহকারী
পদসংখ্যা: ১৪
যোগ্যতা: এইচএসসি/সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
৩. পদের নাম: ফরাস
পদসংখ্যা: ২
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)৪. পদের নাম: সুইপার (পরিচ্ছন্নতাকর্মী)
পদসংখ্যা: ২
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
বয়সসীমা
প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে সর্বোচ্চ বয়সসীমায় থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।
আবেদন ফি
ব্যক্তিগত কর্মকর্তা পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৫৬ টাকা, অফিস সহকারী পদের জন্য ২২৩ টাকা এবং ফরাস ও সুইপার পদের জন্য ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ২৬ এপ্রিল থেকে ১০ মে, ২০২৩ পর্যন্ত।