বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দুই ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এবং প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা প্রকাশ করা হয়।
মৌখিক পরীক্ষার সময়সূচি—
১. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট: ১৯, ২০, ২১, ২২ ও ২৩ এপ্রিল ২০২৬, প্রতিদিন বেলা ২:০০টা থেকে।
২. প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট: ২৬ এপ্রিল ২০২৬, বেলা ২:০০টা থেকে।
পরীক্ষার কেন্দ্র: বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, মিনি কনফারেন্স রুম (৪র্থ তলা)।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের যেসব ডকুমেন্টস আনতে হবে—
১. অ্যাডমিট কার্ডের কালার প্রিন্ট (২ কপি)।
২. টেলিটক প্রদত্ত অ্যাপ্লিক্যান্ট কপি (কালার প্রিন্ট)।
৩. পাসপোর্ট সাইজের সত্যায়িত ০২ কপি ছবি।
8. জাতীয় পরিচয়পত্র ও জন্ম (নিবন্ধন) সনদের মূলকপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি।
৫. ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূলকপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি।
৬. সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের মূলকপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি।
৭. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থীদের কম্পিউটার জ্ঞান ও দক্ষতাসংক্রান্ত সনদের মূলকপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি। প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শিতাসংক্রান্ত সনদ এবং এক সেট সত্যায়িত ফটোকপি।
৮. কোটায় আবেদনকারী প্রার্থীদেরকে কোটার সমর্থনে সরকার কর্তৃক প্রদত্ত দলিলাদি (সনদপত্র, গেজেট, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের MIS/অনলাইন কপি) এবং বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশান সনদপত্র।
৯. অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্টস (যদি থাকে) এর মূলকপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি।