চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি, গ্রন্থাগার বিজ্ঞানে মাস্টার্সে আবেদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে স্থায়ী ভিত্তিতে চারজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৭ ডিসেম্বর ২০২৫।

চাকরির বিবরণ

পদের নাম: সহকারী গ্রন্থাগারিক

পদসংখ্যা: ০৪

শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। বিশ্ববিদ্যালয়/স্বীকৃত মানের গবেষণাপ্রতিষ্ঠানের গ্রন্থাগার প্রশাসনে কর্মকর্তা হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ কমপক্ষে ৭ বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অনার্স/মাস্টার্স ডিগ্রিতে প্রথম শ্রেণিপ্রাপ্ত প্রার্থীদের কর্মকর্তা হিসেবে ৩ বছরসহ কমপক্ষে ৫ বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। শিক্ষাজীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি থাকলে প্রার্থিতা বিবেচিত হবে না।

বেতন গ্রেড: সপ্তম

আবেদনের নিয়ম

ব্যক্তিগতভাবে যোগাযোগ করে রেজিস্ট্রার অফিস থেকে অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দরখাস্তের নির্ধারিত ফরম সংগ্রহ করা যাবে। উপরোক্ত পদসমূহের জন্য ৮ সেট দরখাস্ত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (সকাল ৮.৩০ মি. থেকে দুপুর ৩.৩০ মি. পর্যন্ত) জমা দেওয়া যাবে।

আবেদন ফি

৫০০ টাকা।

*অগ্রণী/জনতা ব্যাংক লি: এর যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী/জনতা ব্যাংক লি., চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রাম বরাবর ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৭ ডিসেম্বর ২০২৫

আরও পড়ুন

নির্দেশনা ও শর্তগুলো

১. উক্ত পদসমূহে নিয়োগ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রথম যোগদানের পর অন্তত ২ বছর চাকরি করতে হবে এবং যোগদানের সময় এ মর্মে একটি অঙ্গীকারনামা প্রদান করতে হবে।

২. প্রার্থী তাঁর আবেদনে কোনো অর্জিত শিক্ষাগত যোগ্যতা/প্রশিক্ষণ ইত্যাদি বিষয় গোপন করে থাকলে এবং পরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্ত হলে এসব শিক্ষাগত যোগ্যতা তাঁর চাকরিজীবনে কোনো পদোন্নতি/নিয়োগের ক্ষেত্রে গণনা করা হবে না।

৩. চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আরও পড়ুন