বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ১৫০০ টাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি দুই পদে জনবল নিয়োগের জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

১. পদের নাম: রেজিস্ট্রার
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সরকারি, স্বায়ত্তশাসিত, স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান বা আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির পদে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার পদে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড ৩)
২. পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সরকারি, স্বায়ত্তশাসিত, স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান বা আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির পদে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে উপ-পরিচালক (অর্থ ও হিসাব) পদে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড ৩)

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম এই ওয়েবসাইট (https://jobs.bdu.ac.bd) থেকে ডাউনলোড করা যাবে। আবেদন ফরম পূরণ করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (কালিয়াকৈর, গাজীপুর-১৭৫০)।
আবেদন ফি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ১ হাজার ৫০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২২।