বেসরকারি প্রতিষ্ঠানে বড় নিয়োগ, পদ ১০০

ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী কোম্পানি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার অ্যান্ড সেলস এক্সিকিউটিভ পদে ১০০ জন পুরুষ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইল বা সরাসরি সিভি পাঠাতে হবে।

পদের নাম: সেলস অফিসার অ্যান্ড সেলস এক্সিকিউটিভ

পদসংখ্যা: ১০০

যোগ্যতা: স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। ইলেকট্রনিক ইকুইপমেন্ট/হোম অ্যাপ্লায়েন্সেসে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট সেলস অ্যান্ড মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, সেলস ম্যানেজমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশনে দক্ষ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক।

বয়স: সর্বোচ্চ ২৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে

সুযোগ–সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, ভ্রমণ ভাতা, টি/এ, মেডিকেল ভাতা ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের কভার লেটার, পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবিসহ সিভি সরাসরি বা [email protected] ঠিকানায় ই–মেইলে পাঠাতে হবে। এ ছাড়া এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করা যাবে।

সিভি সরাসরি পাঠানোর ঠিকানা: ডেপুটি ডিরেক্টর–এইচআর, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড অ্যান্ড মাইওয়ান ইলেকট্রনিকস লিমিটেড, মিনিস্টার হেডকোয়ার্টার, বাসা নম্বর–৪৭, রোড নম্বর ৩৫/এ, গুলশান–২, ঢাকা–১২১২।

আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৫।

আরও পড়ুন