ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে নবম গ্রেডে চাকরির সুযোগ

ফাইল ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির রাজস্ব খাতে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে। নবম গ্রেডের এই পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

চাকরির বিবরণ

পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা

পদসংখ্যা: ৬

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (থিসিসসহ) ডিগ্রি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষা থেকে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত অন্যূন ৩টি প্রথম বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ। তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন

বেতন স্কেল ও গ্রেড

২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড- ৯)

আবেদনে বয়স

২৫ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

প্রার্থীদের এই ওয়েবসাইটে আবেদন করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা।

আরও পড়ুন

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৫ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা।

আরও পড়ুন