বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৭ পদে চাকরি, আবেদন করুন দ্রুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক ১৬তম গ্রেডে জনবল নিয়োগ দেবে। ব্যাংকটি ড্রাইভার পদে ২৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের (প্রশাসনিক বিভাগ রাজশাহী ও রংপুর ছাড়া) অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ২৭
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। গাড়ি চালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স: ১ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
আবেদন যেভাবে
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের কমিশন ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ২৪ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।